সিংহাসন খোয়ালো মেসিরা! র‍্যাঙ্কিংয়ে শীর্ষে স্পেন

✍️ নিজস্ব প্রতিবেদক ১৯/৯/২০২৫, ১২:৩৪:৩৫ PM
সিংহাসন খোয়ালো মেসিরা! র‍্যাঙ্কিংয়ে শীর্ষে স্পেন

ফুটবল দুনিয়ায় বড়সড় অঘটন— বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে সরিয়ে ফিফার সর্বশেষ পুরুষদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছে স্পেন। ২০১৪ সালের পর এই প্রথম তারা আবারও এক নম্বর দলে পরিণত হলো।


লামিন ইয়ামালের নেতৃত্বে দুর্দান্ত ছন্দে থাকা লা রোহা টানা জয়ের সুবাদে (তুরস্ক ও বুলগেরিয়ার বিপক্ষে বাছাইপর্বে জয়) দুই বছর ধরে শীর্ষে থাকা মেসিদের আর্জেন্টিনাকে নামিয়ে দিয়েছে তিন নম্বরে। ফ্রান্সও উঠে গেছে দ্বিতীয় স্থানে, আর আর্জেন্টিনার ইকুয়েডরের বিপক্ষে হারের খেসারত দিতে হলো র‍্যাঙ্কিংয়ে।


স্পেনের এই উত্থান আগামী বছর উত্তর আমেরিকায় বসতে যাওয়া বিশ্বকাপের আগে তাদের জন্য দারুণ আত্মবিশ্বাস যোগাবে। ইউরোপ চ্যাম্পিয়ন হিসেবে তারা এখন আসন্ন বিশ্বকাপের অন্যতম ফেবারিট। অন্যদিকে মেসিদের জন্য এটা সতর্কবার্তা— শিরোপাধারী হয়েও ধারাবাহিকতায় যেন প্রশ্নচিহ্ন তৈরি হচ্ছে।


ইংল্যান্ড তাদের চতুর্থ স্থান ধরে রেখেছে। অন্যদিকে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল উঠে এসেছে পঞ্চম স্থানে, পিছিয়ে পড়েছে ব্রাজিল (ষষ্ঠ)। আফ্রিকার সেরা দল মরক্কো আছে ১১তম স্থানে, আর এশিয়ার শীর্ষে জাপান ১৯তম। মেক্সিকো ১৪ নম্বরে থেকে কনকাকাফ অঞ্চলে এগিয়ে আছে যুক্তরাষ্ট্রের (১৬তম) চেয়ে।


ফিফা র‍্যাঙ্কিং (শীর্ষ ২০ দল)

স্পেন – 1875.37

ফ্রান্স – 1870.92

আর্জেন্টিনা – 1870.32

ইংল্যান্ড – 1820.44

পর্তুগাল – 1779.55

ব্রাজিল – 1761.60

নেদারল্যান্ডস – 1754.17

বেলজিয়াম – 1739.54

ক্রোয়েশিয়া – 1714.20

ইতালি – 1710.06

মরক্কো – 1706.27

জার্মানি – 1704.27

কলম্বিয়া – 1692.10

মেক্সিকো – 1688.38

উরুগুয়ে – 1673.65

যুক্তরাষ্ট্র – 1670.04

সুইজারল্যান্ড – 1648.30

সেনেগাল – 1645.23

জাপান – 1640.47

ডেনমার্ক – 1627.64


মেসিদের আর্জেন্টিনা র‍্যাঙ্কিংয়ে পিছিয়ে গেলেও বিশ্বকাপ আসরেই যে আসল হিসাব কষা হবে, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই।

🔗 শেয়ার করুন:

FacebookWhatsApp
🏷️ ট্যাগ: লিওনেল, মেসি, আর্জেন্টিনা, স্পেন, বিশ্বকাপ, র‍্যাংকিং, খেলাটিভি, খেলাটিভি ডটকম,