২২তম জাতীয় দূরপাল্লা সাঁতারের উন্মুক্ত বাছাই ৩০ সেপ্টেম্বর

✍️ নিজস্ব প্রতিবেদক ২৩/৯/২০২৬, ৬:১৭:১১ PM
২২তম জাতীয় দূরপাল্লা সাঁতারের উন্মুক্ত বাছাই ৩০ সেপ্টেম্বর

২২তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা-২০২৬ এ অংশগ্রহণের জন্য উন্মুক্ত বাছাই প্রতিযোগিতার তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ সুইমিং ফেডারেশন।


ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৩০ সেপ্টেম্বর, ২০২৬, বুধবার সকাল ১০:০০ টায় সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্স, মিরপুর, ঢাকায় এই উন্মুক্ত বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।


বিজ্ঞপ্তি অনুযায়ী, বাছাই পর্বে প্রতিটি সংস্থা থেকে সর্বোচ্চ ২ জন পুরুষ ও ২ জন মহিলা সাঁতারু অংশ নিতে পারবেন।


আগ্রহী সংস্থাগুলোকে তাদের সাঁতারুদের নিয়ে একই দিন সকাল ৯:৩০ মিনিটের মধ্যে সুইমিং কমপ্লেক্সে রিপোর্ট করতে বলা হয়েছে।


ফেডারেশন আরও জানিয়েছে, বাছাই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

আরও ছবি

২২তম জাতীয় দূরপাল্লা সাঁতারের উন্মুক্ত বাছাই ৩০ সেপ্টেম্বর — ছবি 1

🔗 শেয়ার করুন:

FacebookWhatsApp
🏷️ ট্যাগ: সাঁতার, দূরপাল্লা